No title

 

ডিম খেকো কুকুর

এক যে ছিল কুকুর। সে খুব ডিম খেতে ভালবাসতো।

একবার সে ঘুরতে ঘুরতে ডিমের মত দেখতে কঠিন আবরণ যুক্ত একটা ঝিনুক দেখে সেটা ডিম মনে করে মুখে পুরে গপ্ করে গিলে ফেলল। ফলে কিছুক্ষণ পরে তার পেটে দারুণ যন্ত্রণা শুরু হল।

কুকুরটা তখন ভাবল যেমন বুদ্ধি আমার ডিমের মত দেখতে অন্য জিনিস খেয়ে ফেলেছি আমি; তার ফলেই আমার পেটের যন্ত্রণা হচ্ছে!

উপদেশ: উপরটা চকচকে দেখলেও ভাল করে যাচাই না করে কোনকিছু গ্রহণ করতে নেই।

Post a Comment

Previous Post Next Post

Popular Items