No title

 

লক্ষ টাকা রোজগার

গোপালের বন্ধু গোপালকে জিজ্ঞাসা করে, “পশার কি রকম হলো হে? রাজবাড়িতে বেশ কয়েকমাস যাচ্ছ। 

রোজগার-পাতি ভাল হচ্ছে তো?”

গোপাল বলল, “আশ্চর্য রকম। ছ’মাসে লক্ষ টাকা রোজগার করেছি।”

বন্ধু হচকিয়ে গেল একেবারে- “বলি, বল কি হে? এ যে আশাতীত। লক্ষ টাকা ভাবার বিষয় বটে।”

গোপাল বলল, “আশাটা অন্যরকম ছিল, স্বীকার করছি। লক্ষ টাকা ব্যাপারটা কি শুনতে চাও? শোন, বন্ধু। প্রথম মাসে মহারাজের কাছে চালাকি করে এক টাকা আদায় করেছিলাম।

তার পর এই পাঁচ মাসে শূন্য পাচ্ছি। একের পিঠে পাঁচ শূন্য—অর্থাৎ লক্ষ টাকা হলো না? তুমি যদি রোজগার বাড়িয়ে তুলতে চাও আমাকে অনুসরণ করতে পারো।”

Post a Comment

Previous Post Next Post

Popular Items