কোলাকুলি

 

কোলাকুলি

বিজয়ার পরদিন পথের মাঝে গোপাল অপরজনের সঙ্গে কোলাকুলি করল। কোলাকুলি করার সময় গোপাল অপরের ট্যাঁক থেকে একটি টাকা, আর অপরজন গোপালের ট্যাঁক থেকে কিছু খুচরো পয়সা বাগিয়ে নিল।

গোপাল খুচরো পয়সা গুণে দেখলে এক টাকারই খুচরা রয়েছে। গোপালের পকেটে মাত্র এক টাকাই ছিল জেনে মনে মনে বেশ একটু ক্ষুণ্ণ হল, তখন গোপাল অপরজনকে বললে-

“এসো ভাই, আবার আমরা কোলাকুলি করি। যার ট্যাঁকে যা ছিল তাই ফিরিয়ে দিই। আমাদের উভয়ের যে একই পেশা, এই কোলাকুলির দ্বারা তা বেশ ভালই বোঝা গেল। এখন থেকে আমরা দুজন দু’জনের বন্ধু।”

Post a Comment

Previous Post Next Post

Popular Items