ভাগ্যিস্ আগড়টা ছিল

 

ভাগ্যিস্ আগড়টা ছিল

গোপাল একদিন তার এক বন্ধুর হোটেলে বসেছিল। এই সময় সেই হোটেল তিনজন ভদ্রলোক এসে উপস্থিত।

হোটেল ওয়ালা প্রত্যেকের বাসস্থান জিজ্ঞাসা করলেন। প্রথম ভদ্রলোক বললেন, “এঁড়েদা।”

দ্বিতীয় বললেন, “আগড়পাড়া।”

তৃতীয় বললেন, “খড়দা।”

হোটেলওয়ালা শুনেই অবাক্।

গোপাল ব’লে উঠল, “ভাগ্যিস মাঝখানে আগড়টা ছিল, তা নইলে এঁড়ে এসে, খড় খেয়ে যেত নিশ্চয়ই!”

সকলে যে যার মুখ চাওয়া-চাওয়ি করতে লাগল হাসতে হাসতে।

Post a Comment

Previous Post Next Post

Popular Items