কাকপক্ষীতে টের পাবে না

 

কাকপক্ষীতে টের পাবে না

এক ভদ্রলোক মুর্শিদাবাদের নবাব-দরবারে কাজ করতেন। প্রয়োজনে গোপালকে একবার নবাব দরবারে যেতে হয়েছিল।

গোপালকে দেখেই ভদ্রলোক তার হাতে পঞ্চাশটি টাকা দিয়ে বললেন, “দাদা, দয়া করে টাকাটা আপনি বাড়ী গিয়ে আমার স্ত্রীর হাতে চুপি-চুপি দেবেন, আমার বাড়ির অন্য কেউ যেন টের না পায়, তাহলে খুব অনর্থ হবে।”

টাকাটা আত্মসাৎ করবার মতলবে গোপাল সেটা ট্যাঁকে গুঁজে বললে, “আপনি নিশ্চিন্ত থাকুন মশাই, আপনার এই টাকা দেওয়ার কথা কাকপক্ষীতেও টের পাবে না। এমন কি, আপনি যার হাতে টাকা দিতে বলেছেন তিনিও নয়!”

Post a Comment

Previous Post Next Post

Popular Items