No title

 

বুদ্ধির ঢেঁকি

একদিন গোপাল ও কয়েকজন লোক গঙ্গা পার হচ্ছিল। সকলের কাছে বেশি মাল থাকায় নৌকোটা প্রায় জলসই হয়ে গিয়েছিল। মাঝে মাঝে কাত হয়ে নৌকোয় জল ঢুকছিল।

লোকও বেশি হয়েছিল, মাছও ছিল সেই নৌকোয় প্রচুর। তাই দেখে একজন যাত্রী তার বড় মোটটা মাধয় তুলে সোজা হয়ে দাঁড়াল।

গোপাল জিজ্ঞাসা করল- সে মাথার ওপর মাল তুলে দাঁড়িয়েছে কেন?

সে বললে, “তাহলে নৌকোটা ডুবে যাবে না। সকলে নৌকো থেকে মোট মাথায় তুলে ধরলে নৌকোটার ওজন কমে যাবে আর জলডুবি থেকে নৌকোর সঙ্গে আমাদের জান আর সম্মান বাঁচবে। আমি কি কম বুদ্ধিমানী!”

আহম্মক লোকটির বুদ্ধির-বহর দেখে গোপাল না হেসে পারল না।

Post a Comment

Previous Post Next Post

Popular Items